আলেপ্পোয় বোমা হামলা বন্ধের আহ্বান নাকচ করেছে রাশিয়া
আলেপ্পোয় বোমা হামলা বন্ধের আহ্বান নাকচ করেছে রাশিয়া

আলেপ্পোয় বোমা হামলা বন্ধের আহ্বান নাকচ করেছে রাশিয়া

বিডি নিউজ ৬৪: সিরিয়ায় বিদ্রোহী-নিয়ন্ত্রিত আলেপ্পো শহরের উত্তরাঞ্চলে বোমা হামলা বন্ধে যুক্তরাষ্ট্রের আহ্বান নাকচ করেছে রাশিয়া। আজ শুক্রবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
যুক্তরাষ্ট্রের আহ্বান উপেক্ষা করে রাশিয়া বলেছে, তারা বোমা হামলা চালিয়ে যাবে।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ গতকাল বৃহস্পতিবার বলেন, সিরিয়ার সশস্ত্র বাহিনীকে সমর্থন দেওয়া অব্যাহত রাখবে রুশ বিমানবাহিনী।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি সতর্ক করে বলেছেন, বিদ্যমান পরিস্থিতিতে সিরিয়া নিয়ে রাশিয়ার সঙ্গে আলোচনা স্থগিত রাখার শেষপ্রান্তে রয়েছে ওয়াশিংটন।
গত বুধবার যুক্তরাষ্ট্র হুঁশিয়ার করে বলে, মস্কো বোমা হামলা বন্ধ না করলে তারা সিরিয়ায় সামরিক সহযোগিতার বিষয়ে আলোচনা বন্ধ করে দেবে।
রাশিয়া বলেছে, যুক্তরাষ্ট্র সহযোগিতা বন্ধ করলে তা সন্ত্রাসীদের জন্য একটি উপহার হবে।
সিরিয়ায় একটি সংক্ষিপ্ত যুদ্ধবিরতি গত সপ্তাহে ভেঙে যায়। এরপর আলেপ্পোর বিদ্রোহী-নিয়ন্ত্রিত এলাকায় বোমা হামলা জোরদার করে রাশিয়া ও সিরিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *