বিডি নিউজ ৬৪: বিলাসী ও আনন্দদায়ক জীবনযাপনে প্রচুর অর্থের প্রয়োজন নেই। সিদ্ধান্তের সামান্য পরিবর্তনেই জীবনটাকে অন্যরকম করে ফেলতে পারেন। এখানে খরচ ও সিদ্ধান্তের সামান্য এদিক-ওদিক করেই জীবনটাকে অন্যরকম করে ফেলার উপায় জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
১. ঘুমটাকে বিলাসী করতে একটি মেমোরি-ফোম ম্যাট্রেস কিনতে পারে। এর দাম কিন্তু অন্যান্য ম্যাস্ট্রেসের মতোই।
২. একটি ফ্রেঞ্চ প্রেসে কফি ব্রিউ করে নিন। এর ফ্লেভার দামি কফির মতোই।
৩. নেটফ্লিক্স বা স্পোটিফাইয়ের সাবস্ক্রাইবার হোন। এতে অনেক মজার মজার সিনেমা, অনুষ্ঠান উপভোগ করতে পারবেন।
৪. গোসলখানা একটি বাঁকানো শাওয়ার রড চেহারা বদলে দেবে। এতে প্রতিদিনের সাধারণ গোসল বলে মনে হবে না।
৫. আলাদা করা যায় এমন শাওয়ার হেড আপনাকে বাড়তি আনন্দ দেবে।
৬. পরিষ্কার মেঝে আর পরিপাটি ঘরটা আপনার বাড়িতে থাকাকে আরামদায়ক করে দেবে।
৭. একটা ভালো মানের টয়লেট পেপার কিনতে খুব বেশি খরচ বাড়বে না। ভালো মানের টয়লেট পেপার কিনুন।
৮. একটু বেশি খরচ করে ভালো মানের টয়লেট সিট ও বেসিন বসিয়ে নিন।
৯. সামান্য খরচ করে গাড়িতে একটি উন্নত মানের ফ্রেশনার লাগিয়ে রাখুন।
১০. গোসলের পর গাড়ে জড়ানোর জন্য ভালো মানের দুটো তোয়ালে কিনুন। এতে বিলাসী ভাব আসবে।
১১. একইভাবে একটি সাধারণ বাথরোব এবং স্লিপার কিনতেও বেশি খবচ হবে না।
১২. বাথরুমে একটি ডিমার লাইট লাগিয়ে নিন। এতে পরিবেশ অনেকটা মোহনীয় হয়ে উঠবে।
১৩. খুব সুস্বাদু ও দারুণ কিছু রেসিপি শিখে নিন। এগুলো মাঝে মাঝেই বানিয়ে উপভোগ করুন।
১৪. পেডিকিউর কেবল যে নারীদের জন্য তাই নয়, পুরুষরাও করতে পারেন। এতে বেশ আরামবোধ করবেন।
১৫. যদি পেডিকিউর না করতে চান, তবে জুতার ভেতরে জেল ইনসোল দিয়ে দিতে পারেন। এতে অনেক আরাম পাবেন।
১৬. বিছানায় ওঠার আগে একটি গোসল আপনাকে আরামের ঘুম দিতে পারে।
১৭. জীবনের এক-তৃতীয়াংশ সময় আমরা ঘুমিয়ে কাটাই। কাজেই একটু ভালো মানের বেডসিট জরুরি বিষয়। তাই কয়েকটি ভালো বেডসিট কিনে রাখুন।
১৮. আইসক্রিম খেতে কে না পছন্দ করেন? তবে অল্প দামে বেশি পরিমাণ না খেয়ে সামান্য বেশি দামে ভালো মানের অল্প আইসক্রিম উপভোগ করুন।
১৯. বারান্দা বা দেয়ালে কয়েকটি ছোট ছোট পটে গাছ লাগিয়ে দিন। বাড়ির চেহারা বদলে যাবে।
২০. বারান্দা বা ঘরের কোথাও একটি হ্যামোক ঝুলিয়ে দিতে পারলে কাজটি করে ফেলুন। এখানে মাঝে মাঝে শুয়ে থাকুন।
২১. একটি ব্রেড মেকার কিনে ফেলুন। সেকেন্ড হ্যান্ড কিনলে দাম কম পড়বে। এতে মাঝে মাঝেই কম খরচে চমৎকার ব্রেড বানাতে পারেন।
২২. ভালো মানের মোজা ব্যবহার করুন। শীতের সময় এই মোজা পরে বসে থাকুন। বেশ আরাম লাগবে।
২৩. একটু ভালো মানের চা পান করুন। এতে খরচ খুব বেশি হবে না। কিন্তু আনন্দটা অনেক বেড়ে যাবে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল