আরো বেশি উপভোগ্য হয় মধ্যবয়সী নারীর যৌনতা
আরো বেশি উপভোগ্য হয় মধ্যবয়সী নারীর যৌনতা

আরো বেশি উপভোগ্য হয় মধ্যবয়সী নারীর যৌনতা

বিডি নিউজ ৬৪: বয়সের সঙ্গে কিন্তু যৌন আকাঙ্ক্ষা হারিয়ে যায় না। বরং বাড়তে থাকে। আর এ কারণেই মধ্যবয়সী নারীরা আগের চেয়ে অনেক বেশি উপভোগ করতে পারেন যৌনতাকে। এ সময় কিছু শারীরিক পরিবর্তনের কারণে যৌন সংশ্লিষ্ট উপাদানের ঘাটতি হলেও তার আর বেশি উপভোগ্য হয়ে ওঠে। নতুন এক গবেষণায় এসব তথ্য দেওয়া হয়।

গবেষকরা বলেন, অনেক নারীই বয়সের এই পরিবর্তনের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারেন। এ সময় সেক্স অনেক কম হয় ঠিকই। কিন্তু যৌন তৃপ্তি বয়সের সঙ্গে আরো বৃদ্ধি পায়। কারণ বয়স নারীদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং যোগাযোগের দক্ষতাও বাড়ে। তারা সঙ্গীকে প্রয়োজনে যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধির ওষুধ খাওয়াতে রাজি করাতে পারেন এবং এ সংক্রান্ত জ্ঞানও প্রদান করেন।

এ গবেষণায় আরো বলা হয়, নিয়মিত সেক্স দীর্ঘায়ুর অন্যতম উপায় হয়ে উঠতে পারে। ইউনিভার্সিটি অব পিটসবার্গের প্রফেসর হলি থমাস জানান, এ গবেষণার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি হলো, প্রমাণ পাওয়া গেছে যে মধ্যবয়সী নারীদের দৈহিক পরিবর্তনের নেতিবাচক প্রভাবগুলো কাটিয়ে ওঠা সহজ করে দেয় যৌন সংশ্লিষ্ট আচরণ।

গবেষণপত্রটি আগামী মাসে অনুষ্ঠিতব্য নর্থ আমেরিকান মেনোপজ সোসাইটির বার্ষিক সভায় তুলে ধরা হবে।

এর আগে মধ্যবয়সী নারীদের যৌন আকাঙ্ক্ষা কমে আসা নিয়ে অনেক গবেষণা হয়েছে। কিন্তু তারা এই গবেষণাকে গুণগত মানের ভিত্তিতে বিচার করতে চান। এমন উন্নত গবেষণা এর আগে হয়নি।

এই বয়সী নারীরা বলেন, একমাত্র সঙ্গীর বয়সের কারণে যৌন অক্ষমতা বা আকাঙ্ক্ষার অভাবের কারণে যৌনকর্ম অনেক কমে আসে। অনেকেই বলেন, তাদের যৌন আকাঙ্ক্ষা সঙ্গীর চেয়ে অনেক বেশি থাকে। সেক্স উপভোগ করতে নারীরা তাই অন্যান্য উপায়ে দ্বারস্থ হন। যেমন- লুব্রিকেশনের ব্যবহার, ফোরপ্লের পরিসর বৃদ্ধি ইত্যাদি। তারা বিভিন্ন পজিশনের যৌনতাকে উপভোগ্য করতে চান।

বিশেষজ্ঞ ড. জোঅ্যান পিঙ্কারটন বলেন, এ গবেষণা বলতে চায়, মধ্যবয়সী নারীদের স্বাস্থ্য ও যৌনতা বিষয়ে চিকিৎসকদের আরো বেশি সচেতন হতে হবে। তাদের এ নিয়ে খোলামেলা আলোচনা করতে হবে।

ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার কার্ডিওলজিস্ট ড. অ্যালান মেইসেল বলেন, বয়স্কদের মধ্যে যৌন আকাঙ্ক্ষা ক্রমশ বৃদ্ধি পেতেই পারে। হয়তো এর সঙ্গে দীর্ঘায়ুর বিষয়টি জড়িত।

এ বয়সে শারীরিক পরিবর্তন এবং সক্ষমতা হ্রাস পেলেও আকাঙ্ক্ষা যে কমে আসবে তা বলা যায় না। বরং একে ভিন্নভাবে উপভোগ করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *