সুনামগঞ্জে পরিবহন ধর্মঘট প্রত্যাহার
সুনামগঞ্জে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

সুনামগঞ্জে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

বিডি নিউজ ৬৪: সুনামগঞ্জে শ্রমিকদের মারধর ও বাস কাউন্টার ভাঙচুরের প্রতিবাদে ডাকা সকাল-সন্ধ্যা পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় মল্লিকপুরে শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে শ্রমিক নেতাদের সঙ্গে পৌর মেয়রের বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়।

শ্রমিক ইউনিয়নের সিলেট বিভাগীয় নেতা ফলিক মিয়া জানান, সুনামগঞ্জ পৌর মেয়রের আশ্বাসে সব পরিবহন শ্রমিকের মতামতের পর  ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়। সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ চৌধুরী জানান, কোনো প্রকার ঝামেলা ছাড়াই ধীরে ধীরে যানচলাচল স্বাভাবিক হচ্ছে।

পৌর মেয়র আয়ুব বখত জগলুল জানান, সকালে পরিবহন নেতা ও শ্রমিকদের নিয়ে বৈঠক করা হয়। এরপর তারা ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেন। যারা শ্রমিকদের ওপর হামলা করেছে তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে তাদের আশ্বাস দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *