ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ
ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ

ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ

বিডি নিউজ ৬৪: হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজীবাজার রেল স্টেশনের কাছে সিলেটগামী সার বোঝাই মালবাহী একটি ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হয়েছে। ফলে ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে ঢাকা-সিলেট রেলপথে এ দুঘর্টনা ঘটে। শায়েস্তাগঞ্জ স্টেশন মাস্টার মোয়াজ্জুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, মেরামত করে লাইন চালু করতে দুপুর ২টা পর্যন্ত সময় লাগতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *