তাজিয়া মিছিলে ধারালো অস্ত্র নিষিদ্ধ: ডিএমপি কমিশনার
তাজিয়া মিছিলে ধারালো অস্ত্র নিষিদ্ধ: ডিএমপি কমিশনার

তাজিয়া মিছিলে ধারালো অস্ত্র নিষিদ্ধ: ডিএমপি কমিশনার

বিডি নিউজ ৬৪: তাজিয়া মিছিলে ধারালো অস্ত্র নিয়ে (ছুরি, কাচি) নিয়ে বের হওয়া যাবে না বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া। আজ বৃহস্পতিবার পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের (পিওএম) কার্যালয়ে ডিএমপির ডগ কে-নাইন  ট্রেনিং সমাপ্ত অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি বলেন, শারদীয়া দুর্গা পূজার মধ্যে তাজিয়া মিছিল পড়েছে। তাই দুই সম্প্রদায়ের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত বছর মিছিলে ছিনতাইয়ের ঘটনা ঘটেছিলো। এজন্য মিছিলে ধারালো অস্ত্র নিয়ে বের না হাওয়ার আহ্বান জানান। তিনি আরো বলেন, এটা কোনো ধর্মীয় অনুশাসনের মধ্যে নয় এটা একটি রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে। শিয়া সম্প্রদায়ের সঙ্গে কথা হয়েছে নিরাপত্তার স্বার্থে তারা এবছর ছুরি-কাচি নিয়ে মিছিলে বের হবেন না। ওইদিন ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সাদা পোশাকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

তিনি বলেন, রাজধানীতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন নাশকতা ঠেকাতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বেশ কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ওই সব এলাকায় নিরাপত্তা দিতে কাজ করবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এদের মধ্যে রয়েছে পুলিশ, গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ, আনসার সদস্য, র‍্যাব ও ডগ স্কোয়াড। রাজধানীতে বিভিন্ন অনুষ্ঠানে শতভাগ নিরাপত্তা দিতে এ ডগ স্কোয়াড বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও জানান ডিএমপি কমিশনার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *