দিনাজপুরে স্কুল-কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন
দিনাজপুরে স্কুল-কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন

দিনাজপুরে স্কুল-কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন

বিডি নিউজ ৬৪: সৃজনশীল পদ্ধতিতে সাতটি পরীক্ষার পরিবর্তে ছয়টি সৃজনশীল এবং ৪০টি নৈর্ব্যক্তিক প্রশ্নে পরীক্ষা গ্রহণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সকলে দিনাজপুর প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। এর আগে শহরে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, সাতটি সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ করা হলে মানসিক এবং শারীরিক নির্যাতনের শিকার হবে কমলমতি শিক্ষার্থীরা। দুই ঘণ্টা ১০ মিনিট সময়ের মধ্যে ছয়টি সৃজনশীল প্রশ্নের উত্তর লেখার সময় কুলোতে পারে না পরীক্ষার্থীরা। এর মধ্যে  সৃজনশীল পদ্ধতিতে সাতটি পরীক্ষা চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানায়  স্কুল-কলেজের এসব শিক্ষার্থীরা।

কর্মসূচিতে অংশ নেয় আন্দোলন কমিটির সভাপতি ফরহাদ রেজা রিক্ত, সহসভাপতি সুজা তাসদিক, ফারদিব নুর রিয়াল, সাধারণ সম্পাদক তারেক রহমান, যুগ্ম সম্পাদক তাহমিদ হাসান তৌকি, সাংগঠনিক সম্পাদক এস ইসতিয়াক এবং সহ সাংগঠনিক সম্পাদক ফারদিন মেহজাব জিসানসহ অন্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *