সিরাজগঞ্জে বাসচাপায় নিহত ২
সিরাজগঞ্জে বাসচাপায় নিহত ২

সিরাজগঞ্জে বাসচাপায় নিহত ২

বিডি নিউজ ৬৪: সিরাজগঞ্জে বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশা চালকসহ আরো তিন যাত্রী। বুধবার রাত সোয়া ১০টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের মুলিবাড়ী রোড ডিভাইডারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে শাহজাদপুর উপজেলার এনায়েতপুর গ্রামের মুছার ছেলে মোতালেব (৪৫) ও যশোরের সামলাগাঁতীপাড়া রফিকুলের ছেলে  ফারুকের (৪০) পরিচয় পাওয়া গেছে। তবে নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সিরাজগঞ্জ থেকে এনায়েতপুরগামী অটোরিকশাটি মুলিবাড়ী এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় বগুড়া থেকে ঢাকাগামী একটি বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী মারা যান। চালকসহ আহত হন তিনজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *