ফরিদপুরে মাদক ব্যবসায়ীর কারাদণ্ড
ফরিদপুরে মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

ফরিদপুরে মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

বিডি নিউজ ৬৪: ফরিদপুরের বোয়ালমারীতে নূর ইসলাম নামে(৫৫) এক মাদক ব্যবসায়ীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডিত নূর ইসলাম উপজেলার দাদপুর ইউনিয়নের কমলেশ্বরদী গ্রামের আব্দুল শেখের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে নিজ বাড়ি থেকে ১২ পুড়িয়া গাঁজাসহ নূর ইসলামকে আটক করে। পরে বিকেলে তাকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে এ সাজা দিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। পরে উদ্ধারকৃত গাঁজা পুড়িয়ে ফেলা হয়।

এ ঘটনার সত্যতা স্বীকার করে ইউএনও মুখায়রুজ্জামান বলেন, ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে(৭ এর ক ধারায়)নূর ইসলামকে সাজা দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *