মিরপুর চিড়িয়াখানায় নারীর মুখে এসিড নিক্ষেপ
মিরপুর চিড়িয়াখানায় নারীর মুখে এসিড নিক্ষেপ

মিরপুর চিড়িয়াখানায় নারীর মুখে এসিড নিক্ষেপ

বিডি নিউজ ৬৪: মিরপুর চিড়িয়াখানায় দুর্বৃত্তের ছোড়া এসিডে দগ্ধ হয়েছেন ২৫ বয়সী এক গৃহবধু। আজ বুধবার  বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। ওই গৃহবধুর স্বামী একজন হোমিওপ্যাথি চিকিৎসক। তারা রামপুরার ওয়াপদা রোডে থাকেন।

গৃহবধুর স্বামী জানান, তারা দুজনে বুধবার মিরপুর চিড়িয়াখানায় ঘুরতে যান। সেখানে হাঁটাহাঁটির এক পর্যায়ে শাড়ি পরা হিজড়ার মত দেখতে একজন তার স্ত্রীর মুখে এসিড ছুড়ে মারে। এসিড ছুড়ে পালানোর সময় তিনি তাকে ধরলেও আবার সে পালিয়ে যায়। পরে স্ত্রীকে নিয়ে তিনি ঢাকা মেডিক্যাল বার্ন ইউনিটে নিয়ে আসেন। বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসক শাখাওয়াত হোসেন জানান, ওই নারীর দুই হাত, গলা, বাম চোখ ও বাম গালের ৭ শতাংশ দগ্ধ হয়েছে। সে এখন বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *