দেশের নদীগুলোতে ফিটনেসবিহীন লঞ্চ চলাচল করে না : পানি সম্পদ মন্ত্রী
দেশের নদীগুলোতে ফিটনেসবিহীন লঞ্চ চলাচল করে না : পানি সম্পদ মন্ত্রী

দেশের নদীগুলোতে ফিটনেসবিহীন লঞ্চ চলাচল করে না : পানি সম্পদ মন্ত্রী

বিডি নিউজ ৬৪: পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, দেশের নদীগুলোতে ফিটনেসবিহীন লঞ্চ চলাচল করে না।
তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য গোলাম দস্তগীর গাজীর এক প্রশ্নের জবাবে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানের পক্ষে একথা বলেন।
মন্ত্রী বলেন, লঞ্চ চলাচলের জন্য বিআইডব্লিউটিএ কর্তৃক ফিটনেস সনদ থাকা সাপেক্ষে রুট পারমিট এবং টাইম টেবিল প্রদান করা হয়। ফিটনেস সনদবিহীন লঞ্চের চলাচলের কোন সুযোগ নেই।
তিনি বলেন, নৌ-পথে ফিটনেসবিহীন লঞ্চ চলাচল আইনত দণ্ডনীয় অপরাধ। বর্তমান সরকার এ ধরনের নৌযানের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনাসহ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল অধ্যাদেশ ১৯৭৬ এর বিধান অনুসরণে নৌ আদালতে মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিধান রয়েছে।
আনিসুল ইসলাম মাহমুদ বলেন, বর্তমান সরকার ফিটনেসবিহীন নৌযানের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করেছে। ফিটনেসবিহীন কোন লঞ্চ যাত্রী নিয়ে বন্দর ত্যাগ করলে সংশ্লিষ্ট লঞ্চের বিরুদ্ধে নৌ-আদালতে মোকদ্দমা দায়ের করা হয়ে থাকে।
মন্ত্রী বলেন, নদী কেন্দ্রিক ৪৭টি জেলার জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সংশিুøষ্ট লঞ্চঘাট এলাকায় ফিটনেসবিহীন অবৈধ যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ করার জন্য মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।
তিনি বলেন, নৌপথে নিরাপদ চলাচলের জন্য বিভিন্ন নৌবন্দর আধুনিকায়ন, নৌরুটের নাব্যতা নিশ্চিতকরণ এবং পলিতে বন্ধ হয়ে যাওয়া নৌরুটের নাব্যতা ফিরিয়ে এনে নৌ-বাণিজ্যের পথ সুগম করার কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *