'পাষাণ'-এ সাংবাদিক মিম
'পাষাণ'-এ সাংবাদিক মিম

‘পাষাণ’-এ সাংবাদিক মিম

বিডি নিউজ ৬৪: পুরোদমে বড় পর্দায় কাজ করতে শুরু করেছেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। গতকাল থেকে শুরু হয়েছে সৈকত নাসিরের পরিচালনায়  ‘পাষাণ’ ছবিটির শুটিং। ছবিটিতে সাংবাদিক চরিত্রে দেখা যাবে মিমকে।

বাস্তব জীবনেও মিমের নাকি সাংবাদিকতা বেশ প্রিয় একটি পেশা। এখন যদিও তিনি অভিনয় জগতের বাসিন্দা; তবু প্রিয় পেশার প্রতি ভালবাসা তো থাকেই। তাই বাস্তবে না হলে কী হবে, পর্দায় সাংবাদিক চরিত্রে কাজ করতে পেরে ভীষণ আনন্দিত মিম।

‘পাষাণ’ ছবিতে মিমের বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার নায়ক ওম। এখন অপেক্ষা নতুন চরিত্রে মিমকে কীভাবে গ্রহণ করেন দর্শকরা সেটা দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *