বিডি নিউজ ৬৪: জয়পুরহাটে শিশুদের অধিকার রক্ষায় সংবাদ সম্মেলন করেছে শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স জয়পুরহাট জেলা কমিটি। আজ সোমবার সকাল ১১টায় জয়পুরহাট শিশু একাডেমি মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে জেলার বিভিন্ন এলাকার শিশু নির্যাতনের তথ্য তুলে ধরে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি ফারজানা আক্তার লাবনী। এ সময় শিশু অধিকার প্রতিষ্ঠায় সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে বক্তব্য দেন জয়পুরহাট জেলা শিক্ষা কর্মকর্তা আলাউদ্দিন আল আজাদ, জেলা শিশু একাডেমির ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তারুল হায়দার, ওয়ার্ল্ড ভিশনের সদর উপজেলার শিক্ষা প্রকল্প ব্যবস্থাপক ড্যানিশ তপ্ন, সেন্ট্রাল ইয়ুথ ভলান্টিয়ার নুসরাত জাহান প্রমুখ। সংবাদ সম্মেলনে শিশু সাংবাদিকসহ সংগঠনের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল