বাগাতিপাড়ায় এক কেজি গাঁজাসহ আটক ১
বাগাতিপাড়ায় এক কেজি গাঁজাসহ আটক ১

বাগাতিপাড়ায় এক কেজি গাঁজাসহ আটক ১

বিডি নিউজ ৬৪: নাটোরের বাগাতিপাড়ায় এক কেজি গাঁজাসহ রিংকু সরকার নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার তমালতলা চকহরিরামপুর গ্রামের মকছেদ সরকারের ছেলে। গতকাল রবিবার রাতে তাকে আটক করা হয়।

থানা সুত্র জানায়, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল তমালতলা বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় এক কেজি গাঁজাসহ রিংকুকে গ্রেপ্তার করে পুলিশ। মডেল থানার ওসি মনিরুল ইসলাম জানান, আটকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে সকালে নাটোর জেল হাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *