লোহাগড়ায় যুবককে কুপিয়ে হত্যা
লোহাগড়ায় যুবককে কুপিয়ে হত্যা

লোহাগড়ায় যুবককে কুপিয়ে হত্যা

বিডি নিউজ ৬৪: নড়াইলের লোহাগড়া উপজেলায় জিয়াউর রহমান (৩৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। সোমবার ভোর রাতে যশোর মেডিকেল কলেজ হাসপাতলে তার মৃত্যু হয়। তিনি লোহাগড়া উপজেলার শিয়েরবর গ্রামের মৃত হাসেম মোল্ল্যার ছেলে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় বাড়ি থেকে গুচ্ছগ্রামে যান জিয়াউর। রাত নয়টার দিকে বাড়ি ফেরার পথে চরের মধ্যে  ফাঁকা আগে থেকে ওত পেতে থাকা প্রতিপক্ষের ১০-১২ জন তাকে কুপিয়ে হাত পায়ের রগ কেটে  দেয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেন, সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতলে নেওয়া হলে ভোরে তিনি মারা যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *