বিডি নিউজ ৬৪: নৌমন্ত্রী শাজাহান খান বলেছেন, সারা দেশে নদীরক্ষায় সীমানা পিলার নির্মাণ করা হচ্ছে। নদী দখলের সঙ্গে যত বড় প্রভাবশালীই জড়িত থাকুন না কেনো কাউকে ছাড় দেওয়া হবে না। আজ রবিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
নৌমন্ত্রী বলেন, সারা দেশে নদীরক্ষায় সীমানা পিলার নির্মাণ করা হচ্ছে। নৌবাহিনীর প্রধানকে সমন্বয় করে এ বিষয়ে কার্যক্রম এগিয়ে চলছে। অনুষ্ঠানে নদী রক্ষা কমিশন ও বাংলাদেশ নদী পরিব্রাজক দলের মো. মনির হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহম্মেদ খাঁন, নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মো. আতাহারুল ইসলাম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মঞ্জুরুল কিবরিয়া প্রমুখ।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল