মিরসরাইয়ে ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে দুইজন নিহত
মিরসরাইয়ে ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে দুইজন নিহত

মিরসরাইয়ে ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে দুইজন নিহত

বিডি নিউজ ৬৪: ঢাকা-চট্টগ্রাম  মহাসড়কের মিরসরাইয়ে ট্রাক-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন।   বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বিএসআরএম গেট এলাকায় ঢাকাগামী মালবাহী কাভার্ডভ্যান ও চট্টগ্রামমুখী দ্রুতগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের ঘটনা ঘটে। এ ঘটনায় আরো দু’জন আহত হয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালের  ডিউটি ডাক্তার নুরুল হুদা জানান, নিহতরা হলেন – সীতাকুণ্ড উপজেলার মৃত আলমগীর হোসেনের ছেলে মো. নুর উদ্দিন (২৭) ও মিরসরাইয়ের মধ্যম সোনাপাহাড় গ্রামের মৃত সৈয়দুল হকের পুত্র মো. মোশারফ (৩২)।  দুর্ঘটনা কবলিত যানবাহন দু’টি উদ্ধারের পর হাইওয়ে ফাঁড়িতে রাখা হয়েছে।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ ফরিদ উদ্দিন জানান, দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায়  গুরুতর আহত অবস্থায় উদ্ধারের পর হাইওয়ে পুলিশ ওই দু’জনকে হাসপাতালে পাঠালেও একজন নেওয়ার পথে ও অন্যজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মরদেহ হাসপাতালে আছে। আহত দু’জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *