বিডি নিউজ ৬৪: বুধবার রাতে আটক করা হয় রাজধানীর বনশ্রী ও জুরাইন থেকে এক কোটি টাকা মূল্যের বেশি জাল নোটসহ ব্যাংকের সাবেক কর্মকর্তা সহ পাঁচজনকে আটক করেছেন র্যাব ১ সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে জাল টাকা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ছাড়া আটকদের কাছ থেকে এক কোটিরও অধিক সমমূল্যের জাল নোট উদ্ধার করা হয়েছে।
র্যাবের এর সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বনশ্রী ও জুরাইন এলাকা থেকে তাদেরকে আটক করে র্যাব ১। আটককৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ জাল নোট তৈরির সরঞ্জামও উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আজ বৃহস্পতিবার বেলা ১১টায় র্যাব ১ এর কার্যালয়ে ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন র্যাবের এর সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান ।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল