নতি স্বীকার করল আইসিসি

বিডি নিউজ ৬৪: ক্রিকেটের পরিসরকে বিশ্বব্যাপী প্রসারিত না করে তিন মোড়লের মুঠোবন্দী করে রাখার চেষ্ঠা থেকে আরও  একবার পিছু হটল আইসিসি। বিতর্কের মুখে দ্বি-স্তরবিশিষ্ট টেস্ট ক্রিকেট নীতি থেকে সরে আসল বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। তবে এর পেছনে মূখ্য ভূমিকা পালন করেছে তিন মোড়লের অন্যতম ভারত।

শীর্ষ সাত দল নিয়ে প্রথম স্তর এবং আয়ারল্যান্ড ও আফগানিস্তানকে নিয়ে পাঁচ দলের দ্বিতীয় স্তর সৃষ্টির কথা ভাবছিল আইসিসি। এই নতুন টেস্ট নীতি নিয়ে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকাসহ র্যাংকিংয়ের উপরের ছয়টি দেশ রাজি ছিল। কিন্তু প্রথম থেকেই এ সিদ্ধান্তের বিরুদ্ধে ছিল বাংলাদেশ ও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডও জানিয়েছিল তাদের আপত্তির কথা। এই নীতির সমালোচনা করেছিলেন শচীন টেন্ডুলকারের মত ক্রিকেট গ্রেটরাও। কিন্তু আইসিসি যেন ‘গাঁয়ে মানে না আপনি মোড়ল’ টাইপ অবস্থান নিয়ে বসেছিল। সব মিলিয়ে একটি মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল ক্রিকেটাঙ্গনে।

শেষ পর্যন্ত দেশের গ্রেট ক্রিকেটারদের চাপে তিন মোড়লের অন্যতম ভারত এই নীতির বিরোধিতা শুরু করে। ভারতের বিরোধিতার মুখে শেষ পর্যন্ত নতি স্বীকার করে আইসসি। আপাতত দ্বি-স্তর বিশিষ্ট টেস্ট নীতির বাস্তবায়ন স্থগিত করেছে সংস্থাটি। দুবাইয়ে শীর্ষ কর্মকর্তাদের সভার কার্যতালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এই বিষয়টি। আগামী ২০১৯ সালের আগে এই বিষয়টি নিয়ে আইসিসির সভায় কোনো আলোচনার সুযোগ নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *