ছুটি কাটাতে দেশে গেলেন ওয়ালশ

বিডি নিউজ ৬৪: দায়িত্ব নেওয়ার দুইদিনের মাথায় ছুটি পেলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বোলিং কোচ ক্যারিবীয়ান কিংবদন্তি কোর্টনি ওয়ালশ। আসন্ন আফগানিস্তান এবং ইংল্যান্ড সিরিজের আগে তাই ছুটি কাটাতে তিনি নিজ দেশে ফিরে গেছেন। কারণ আসন্ন ঈদুল আজহা উপলক্ষে তার শিষ্যরাও যে ছুটিতে। তাই মাস্টারমশাই একা বসে থেকে কী করবেন?

জানা গেছে ঈদ উপলক্ষে ম্যাশ বাহিনী ১১দিনের লম্বা ছুটি পেয়েছেন। তাই গুরুদের হাতেও কোনো কাজ নেই। এই সুযোগটা নিয়েই মঙ্গলবার রাতের ফ্লাইট ধরলেন ওয়ালশ। দায়িত্ব নেওয়ার পর পরিচিত হওয়া এবং বোলিংয়ের টুকিটাকি বিষয় নিয়ে কথা বলা ছাড়া কোনো প্র্যাকটিস সেশনে অংশ নেওয়ার সুযোগ হয়নি ওয়ালশের। ঈদের ছুটি শেষে আগামী ১৭ সেপ্টেম্বর শিষ্যদের সঙ্গে যোগ দেবেন তিনি।  তখন কিন্তু আর শিষ্যদের ছুটি নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *