বিডি নিউজ ৬৪: চোখ কচলাতে কচলাতে ঘুম থেকে ওঠা, দাঁত ব্রাশ করা, নাস্তা করা ইত্যাদি প্রতিদিনের সকালের কাজ। গোটা বিশ্বের সব মানুষেরই সকালের কাজগুলো একই ধরনের হয়ে থাকে। তারপরও কিছুটা তো পার্থক্য থেকেই যায়। বিশ্বের গুরুত্বপূর্ণ ৮টি শহরের মানুষের সকালটা কেমন তা দেখার চেষ্টা করেছে আইকিয়া’র ২০১৫ সালের ‘লাইফ অ্যাট হোম’ শিরোনামের গবেষণাটি। এখানে ১৬-৬০ বছর বয়সী ৮ হাজার মানুষের ওপর জরিপ চালানো হয়। এখানে বার্লিন, লন্ডন, মস্কো, মুম্বাই, নিউ ইয়র্ক, প্যারিস, সাংহাই এবং স্টকহমের মানুষের সকালের সময়টা কিভাবে কাটে তা জেনে নিন।
১. সকাল ৭টার আগে ঘুম থেকে উঠার ক্ষেত্রে এসব শহরের মানুষের শতাংশের হার দেখে নিন।
বার্লিন – ৫৬ শতাংশ
লন্ডন – ৪৪ শতাংশ
মস্কো – ৩৬ শতাংশ
মুম্বাই – ৫৮ শতাংশ
নিউ ইয়র্ক – ৫১ শতাংশ
প্যারিস – ৪৩ শতাংশ
সাংহাই – ৫১ শতাংশ
স্টকহম – ৬১ শতাংশ
২. এসব শহরের মানুষরা এক বা একাধিকবার মোবাইলের স্নুজ বাটনে যেভাবে চাপ দেন তার হিসাব।
বার্লিন – ৪২ শতাংশ
লন্ডন – ৪৮ শতাংশ
মস্কো – ৪১ শতাংশ
মুম্বাই – ৫৮ শতাংশ
নিউ ইয়র্ক – ৪৫ শতাংশ
প্যারিস – ৪২ শতাংশ
সাংহাই – ৪২ শতাংশ
স্টকহম – ৫০ শতাংশ
৩. এসব শহরের মানুষরা সকালের নাস্তা একা বা কারো সঙ্গে খাওয়ার ক্ষেত্রে শতাংশের হার।
এখানে সঙ্গী নিয়ে খাওয়া, একা খাওয়া, একা থাকা এবং অন্যান্য অবস্থার শতাংশের হার পর পর দেওয়া হলো।
বার্লিন – ৩২, ২৮, ৪০ এবং ১ শতাংশ
লন্ডন – ২৩, ৩৫, ৩১ এবং শূন্য শতাংশ
মস্কো – ৪৯, ৪৪, ৬ এবং ২ শতাংশ
মুম্বাই – ৭৩, ২৬, শূন্য এবং ১ শতাংশ
নিউ ইয়র্ক – ৩৮, ৩৭, ২৫ এবং শূন্য শতাংশ
প্যারিস – ৩২, ৩৯, ২৮ এবং ১ শতাংশ
সাংহাই – ৭০, ২৮, শূন্য এবং ২ শতাংশ
স্টকহম – ২৮, ৪০, ৩১ এবং ১ শতাংশ
৪. সকালে যারা এক কাপ কফি বা চা খান শহরভেদে তাদের হার।
বার্লিন – ৬৬ শতাংশ
লন্ডন – ৫৯ শতাংশ
মস্কো – ৭৫ শতাংশ
মুম্বাই – ৬৯ শতাংশ
নিউ ইয়র্ক – ৫০ শতাংশ
প্যারিস – ৫৮ শতাংশ
সাংহাই – ১৬ শতাংশ
স্টকহম – ৫১ শতাংশ
৫. সকালে প্রিয়জনকে জড়িয়ে ধরা বা একটা চুমু খাওয়ার ক্ষেত্রে শহরবাসীদের হার।
বার্লিন – ৫৯ শতাংশ
লন্ডন – ৬৪ শতাংশ
মস্কো – ৫৪ শতাংশ
মুম্বাই – ৬৫ শতাংশ
নিউ ইয়র্ক – ৬৫ শতাংশ
প্যারিস – ৫১ শতাংশ
সাংহাই – ৩১ শতাংশ
স্টকহম – ৭১ শতাংশ
৬. দাড়ি-গোঁফ ছাঁটাই বা দেহের লোম পরিষ্কারের ক্ষেত্রে এক ঘণ্টার বেশি সময় ব্যয় করার ক্ষেত্রে তাদের হার।
বার্লিন – ৭৯ শতাংশ
লন্ডন – ৭৯ শতাংশ
মস্কো – ৮০ শতাংশ
মুম্বাই – ৯৭ শতাংশ
নিউ ইয়র্ক – ৭৮ শতাংশ
প্যারিস – ৭২ শতাংশ
সাংহাই – ৫১ শতাংশ
স্টকহম – ৭০ শতাংশ
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল