ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

বিডি নিউজ ৬৪: গাজীপুরের টঙ্গীর কলেজগেট এলাকায় ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে শিক্ষার্থীরা। ফলে মহাসড়কটিতে দীর্ঘ যানজট লাগায় ভোগান্তিতে পড়েছেন ঈদে ঘরমুখো মানুষ।

আজ বুধবার সকাল ৮টার দিকে সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। টঙ্গী থানার এএসআই অজিদ কুমার সাহা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *