ছোট বাড়িতে স্থানের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে…

বিডি নিউজ ৬৪: বর্তমানে নাগরিক জীবনে স্থানের বড় সংকট। বাড়িঘর ক্রমে আগের তুলনায় ছোট হয়ে আসছে। তবে এ ধরনের ছোট বাড়িও কিছু আধুনিক প্রযুক্তি ও কৌশল ব্যবহার করে ব্যবহার উপযোগী ও আকর্ষণীয় করে তোলা সম্ভব। এজন্য কয়েকটি বিষয় উল্লেখ করা হলো এ লেখায়। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
বাড়ি যতই ছোট হোক না কেন, তাতে যেন পর্যাপ্ত আলো-বাতাস প্রবেশ করে সেজন্য মনোযোগী হতে হবে। এজন্য বাড়িতে পর্যাপ্ত জানালা-দরজা ও স্কাইলাইটের ব্যবস্থা করতে হবে।

বাড়িতে একটু সবুজের ছোঁয়া যেন জীবন ফেরাতে পারে। তাই সামান্য হলেও সবুজ গাছপালা রাখুন। এটি আপনার বাড়ির সৌন্দর্য বহুগুণ বাড়াবে।
গৃহসজ্জার জন্য সর্বদা এমন ধরনের ফেব্রিক পছন্দ করুন, যা গভীরতা আনে। সাগর ও আকাশের রঙে বাড়ির ভেতরেও একটি বিশালতার অনুভূতি তৈরি হবে। এছাড়া রয়েছে সবুজ ও অলিভ রং, যা বাড়িতে সতেজতা আনবে। নীল রং প্রশান্ত অনুভূতি দেবে।

পর্দার কাপড় বেছে নিন বুদ্ধিমত্তার সঙ্গে। এগুলো যেন নিউট্রাল হয় সেজন্য মনোযোগী হোন। হালকা কিংবা জিংক-টিনটেড পালিশ সব কাঠের আসবাব, ফ্লোর, দেয়াল ও প্ল্যাটফর্মে রাখুন।
গাঢ় রং স্থান কমিয়ে দেওয়ার অনুভূতি তৈরি করে। এ কারণে এ ধরনের রং সর্বত্র ব্যবহার না করে বেছে বেছে ব্যবহার করুন।
ছোট বাড়িতে বড় সাইজের আসবাবপত্র ও অন্যান্য উপাদান মানানসই নয়। এটি ছোট স্থানকে ঘিঞ্জি করে তোলে। তাই ছোট বাড়ির জন্য চাই ছোট ছোট আসবাবপত্র। এজন্য আসবাবপত্র ব্যবহারে সতর্ক হোন। এমন আসবাব আনুন, যা ছোট স্থানেও মানিয়ে যায়। মাল্টিপল ব্যবহারের উপযোগী আসবাবপত্র ছোট বাড়ির জন্য খুবই কার্যকর। এখন বাজারে পাওয়া যায় ভাজ করে রাখার উপযোগী, চেয়ার, টেবিল ও খাট। এগুলো ব্যবহার করুন।
ছোট বাড়িতে আলোর ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। আপনার ডাইনিং এলাকা, বসার স্থান ও অন্যান্য স্থানে বিভিন্ন লাইটের শেড ব্যবহার করুন।
আয়না ব্যবহার করে ছোট স্থানে খোলামেলা স্থানের অনুভূতি দেওয়া যায়। এজন্য বুদ্ধিমত্তার সঙ্গে আয়না স্থাপন করুন এবং তাতে যেন প্রাকৃতিক আলো প্রতিফলিত হয় সেজন্য মনোযোগী হোন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *