কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

বিডি নিউজ ৬৪: টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক যুবক নিহত হয়েছেন। সোমবার সকাল ৬টার দিকে উপজেলার জোকারচর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তির আনুমানিক বয়স ৪০ বছর। তার পরণে ছিল লুঙ্গি ও শার্ট।

বঙ্গবন্ধু সেতু (পূর্ব) স্টেশন মাষ্টার আব্দুল মান্নান জানান, দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনটি সকাল ৬টার দিকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব স্টেশন পার হয়। ট্রেনটি কালিহাতী উপজেলার জোকারচর এলাকায় পৌঁছালে কাটা পড়ে অজ্ঞাতনামা ওই ব্যক্তি নিহত হন। এ ব্যাপারে কমলাপুর রেলওয়ে থানার টুঙ্গি ফাঁড়িকে জানানো হয়েছে। পুলিশ ময়না তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *