বিডি নিউজ ৬৪: খুলনা নগরীর গোবরচাকা এলাকার বউ বাজারের একটি ড্রেন থেকে নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল ৯টার দিকে মৃতদেহ উদ্ধার করা হয়। সোনাডাঙ্গা থানার এসআই মোক্তার হোসেন বিষয়টি জানান।
তিনি বলেন, নবজাতকের মৃতদেহটি বউ বাজারের পাশের একটি ড্রেনের স্লাবের ওপরে ময়লার মধ্যে ফেলে রাখা ছিল। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সেখান থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। তবে কে বা কারা নবজাতককে ফেলে গেছে তা জানা যায়নি।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল