বিডি নিউজ ৬৪: বগুড়ার শেরপুর উপজেলার ররোয়া এলাকায় সড়কের পাশে দাঁড়ানো ট্রাককে অপর একটি চলন্ত ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলে হেলপারের মৃত্যু হয়েছে। রবিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিহতের নাম পরিচয় জানা যায়নি। তবে তার বয়স আনুমানিক ৩৫বছর।
শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সোহেল রানা জানান, ভুট্টা বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৪-৭৪০২) মহাসড়কের পাশে ররোয়া এলাকায় দাঁড়ানো ছিল। এ সময় ঢাকাগামী পাথরবোঝাই অপর একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট-১৬-৩৫৩৬) চালক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়ানো ট্রাকের পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই পাথরবোঝাই ট্রাকের হেলপারের মৃত্যু হয়।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল