অপুষ্টিতে ভোগা শিশুদের জন্য ‘ভিগর’

বিডি নিউজ ৬৪: এই পৃথিবীর নানা প্রান্তে বহুসংখ্যক শিশু আছে যারা দারিদ্র, যুদ্ধ সহ বিভিন্ন কারণে অপুষ্টিতে ভুগছে। অপুষ্টির ফলে তারা স্বাভাবিক কর্মক্ষমতাও হারিয়ে ফেলেছে। এমন শিশুদের সাহায্যার্থে এবার এল রোবটিক ডিজাইনের ডিভাইস ‘ভিগর’। নতুন এই ডিভাইস তৈরি করা হয়েছে শিশুদের পুষ্টিহীন পেশীর মত দূর্বল পেশী নড়াচড়া করতে সাহায্যর জন্যে এবং বাড়তি শক্তির যোগান দেওয়ার জন্যে। এর ফলে বাচ্চারা সামান্য একটু শক্তি দিয়েই তাদের কব্জি ভাঁজ করার মত কাজগুলো করতে পারবে।

ডিভাইসটির ডিজাইন করেছেন লন্ডনের রয়াল কলেজ অফ আর্ট থেকে স্নাতক জিনইয়াং ট্যান। তিনি নিজেও ‘মস্তিষ্ক পক্ষঘাত’ রোগ নিয়ে জন্মগ্রহণ করেন। তাই পুষ্টিহীন পেশী নড়াচড়ার যন্ত্রণা তিনি বুঝতে পারেন বলে জানানো হয়।

‘ভিগর’ ডিভাইসটি ইউজারের হাত এবং কনুইয়ের উপর দিয়ে ইউজ করতে হয়। এর সঙ্গে যুক্ত থাকা সেন্সরগুলো পেশীর সিগন্যাল শনাক্ত করে বুঝতে পারে ইউজার কি করতে চাইছেন। এরপর সেটি সিগনাল দেয় এবং এটি সেই অনুযায়ী পেশীর নড়াচড়ায় সাহায্য করে। বাচ্চারা যদি এই ডিভাইসটির মাধ্যমে পেশীর ব্যায়াম করে তবে সেগুলো শক্তিশালী এবং আরও কার্যকরী হয়ে উঠবে।

এ সকল রোগের কোনো চিকিৎসা নেই তবে শারীরিক কার্যাবলীর দ্বারা এগুলোর উন্নতি করা যেতে পারে। ‘ভিগর’ এ সকল বাচ্চাকে খাওয়া দাওয়া এবং কম্পিউটারের মাউস নড়ানোর মতো কাজগুলো করতে সহায়তা করতে পারবে বলে আশা করা হচ্ছে। যন্ত্রটিকে আরও উন্নত করার কাজ নিরন্তর চালিয়ে যাচ্ছেন উদ্ভাবক জিনইয়াং ট্যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *