বিডি নিউজ ৬৪: আসন্ন ঈদে ‘আজব রেকর্ডস’ এর ব্যানারে প্রকাশ পেতে যাচ্ছে ই.পি. অ্যালবাম ‘যা ইচ্ছে তোমার।’ নাবিদ সালেহিন নিলয় এর কথা, সুর ও সঙ্গীতে তিন গানের এই অ্যালবামে গান গেয়েছেন জয় শাহরিয়ার ,সন্ধি ও নাউমি। গান গুলো হচ্ছে ডায়েরি (জয়), যা ইচ্ছে তোমার (নাউমি)ও উড়ো চিঠি (সন্ধি)।
এই প্রসঙ্গে নাবিদ সালেহীন নিলয় বলেন, “আমার ব্যান্ড এর বাইরে নিজের লেখা সুরে এটাই আমার প্রথম অ্যালবাম। আশা করি শ্রোতাদের বেশ ভাল লাগবে। তাদের অনুপ্রেরণা আমাকে আরও এগিয়ে যেতে সহায়তা করবে।”
সংগীত শিল্পী সন্ধি বলেন, “নতুনদের সাথে কাজ করতে আমার সবসময় ভাল লাগে। নিলয়ের কাজ আমার বেশ ভাল লেগেছে, তাই ওর সাথে কাজ করা। আশা করি সবাই ওর কাজ ভাল ভাবেই গ্রহণ করবে।”
সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে গান গুলো জিপি মিউজিকে এক্সক্লুসিভলি শোনা যাবে। তাছাড়া ইউটিউব, আই টিউনস সহ অন্যান্য প্লাটফর্মে ঈদ এর আগেই পাওয়া যাবে অ্যালবাম টি।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল