বিডি নিউজ ৬৪: কুমিল্লার তিতাস উপজেলায় আড়াই কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রবিবার তিতাস থানায় মামলা দায়েরের পর গ্রেপ্তারকৃতদের কুমিল্লা জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার মজিদপুর গ্রামের কালু মেম্বারের ছেলে আনোয়ার হোসেন আলম (৩২), শোলাকান্দি গ্রামের জহির মিয়ার ছেলে রুবেল (২৪) ও একই গ্রামের মজিব ভুইয়ার ছেলে সুমন ভুইয়া (২৬)।
তিতাস থানার এসআই মো. শহীদুল হক জানান, আজ রবিবার ভোরে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-হোমনা সড়কের মজিদপুরে নিকট থেকে আড়াই কেজি গাঁজা নিয়ে যাওয়ার সময় তাদেরকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের পর তাদেরকে কুমিল্লা জেলহাজতে প্রেরণ করা হয়।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল