সাবেক এমপির মৃত্যুতে স্পিকার-ডেপুটি স্পিকারের শোক

বিডি নিউজ ৬৪: বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোগী সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ও বর্তমান হুইপ ইকবালুর রহিমের বাবা সাবেক সংসদ সদস্য এম আবদুর রহিমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। আজ রবিবার দুপুরে জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো এক বার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।

স্পিকার বলেন, এম আবদুর রহিম ছিলেন একজন নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ ও সমাজসেবক। তার মৃত্যুতে বাংলাদেশ একজন দক্ষ রাজনীতিবিদ ও সমাজসেবক  হারালো। এদেশের জন্য তার অবদান জাতি চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে।

স্পিকার মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এদিকে এম আবদুর রহিমের মৃত্যুতে শোক জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এবং চিফ হুইপ আ স ম ফিরোজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *