বিডি নিউজ ৬৪: নতুন এক প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ‘ইনোমেডল ল্যাব’। তারা হাতে পরিধানযোগ্য এমন এক বেল্ট বানিয়েছে যা আপনাকে রীতিমতো গুপ্তচর বানিয়ে দেবে!
এটি একটি স্মার্টস্ট্যাপ যার নাম ‘স্নল’। হাতের কব্জিতে পরতে হয়। ফোনকল রিসিভ করা যাবে এর মাধ্যমে। তবে কল ধরার ভঙ্গীটি এমন যে মনে হবে আপনি সিনেমায় দেখা কোনো সিক্রেট এজেন্ট। কানে একটি আঙুল ছুঁয়ে ফোন রিসিভ করতে হয়।
নতুন এ প্রজেক্ট থেকে নির্মাতার লক্ষ্য ছিল ৫০ হাজর ডলার তুলে আনা। লক্ষ্য ছাড়িয়ে তারা কামিয়েছে ২ লাখ ১১ হাজার ডলার।
সব সৃষ্টিশীল ও নতুনদের নানা প্রজেক্ট তুলে ধরে কিকস্টারার। এখানে বিক্রি হচ্ছে সিক্রেট এজেন্টের স্মার্টওয়াচ। ৯৯ ডলার মূল্যের আর্লি-বার্ড অপশন বিক্রি হয়ে গেছে। কিছু আর্লি-বার্ড প্যাকেজ রয়ে গেছে যেগুলোর দাম পড়বে ১০৯ ডলার।
এখানে এই দারুণ প্রযুক্তিপণ্যটি সম্পর্কে কিছু তথ্য জেনে নিন।
১. এই হাতঘড়িটি কণ্ঠের শব্দ হাতের আঙুলের মাধ্যমে কানে পৌঁছে দেয়, যখন আঙুলটি কানে ছোঁয়া হবে।
২. যন্ত্রটির ‘বডি কনডাকশন ইউনিট’ থেকে কম্পনের মাধ্যমে শব্দ পাঠানো হয় কানে। এতে একটি অডিও অ্যালগোরিদম ব্যবহৃত হয়েছে যা কেবলমাত্র কণ্ঠের শব্দ বেছে নেয়। একটি বিল্ট-ইন মাইক্রোফোনের মাধ্যমে কণ্ঠের শব্দ শোনার ব্যবস্থা করে।

৩. এর বেল্টের নিচের দিকে রয়েছে বডি কনডাকশন ইউনিট। এটি খুব বেশি শক্তি খরচ করে না। মাইক্রোইউএসবি’র মাধ্যমে চার্জ দিয়ে ৪ ঘণ্টা কথা বলা যাবে।
৪. ভলিউম কমাতে-বাড়াতে বোতাম দেওয়া হয়েছে। এ ছাড়া ‘ডু নট ডিস্টার্ব মোড’ রয়েছে।
৫. আঙুলের মাধ্যমে যে শব্দ কানে পৌঁছবে তা আশপাশের অন্য কেউ শুনত পারবে না। কারণ কম্পনের মাধ্যমে শব্দ সরাসরি কানে যায়।
৬. ভয়েস কলের মধ্যে স্নল আপনার স্মার্টফোনের সঙ্গে যুক্ত হবে ব্লটুথের মাধ্যমে।
৭. এতে আরেকটি অ্যাপ রয়েছে যার মধ্যমে নির্বাচন করতে পারবেন আপনি কোন কোন নোটিফিকেশন পেতে চান।
৮. আরেকটি অ্যাপের মাধ্যমে ফিটনেস ট্র্যাকার হিসাবে কাজ করবে যন্ত্রটি।

৯. আপনার পছন্দের যেকোন হাতঘড়ির সঙ্গে জুড়ে নিতে পারবেন বেল্টটি।
১০. এর পরবর্তী চালানটি আসব ২০১৭ সালে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল