ঈদের নাটকে জুটিবদ্ধ অপূর্ব-সারিকা

বিডি নিউজ ৬৪: সর্বশেষ ২০১২ সালে একটি টেলিছবিতে জুটিবদ্ধ হয়েছিলেন তারা। অপূর্ব নিয়মিত অভিনয় চালিয়ে গেলেও সারিকা সংসার আর সন্তান নিয়েই ব্যস্ত ছিলেন। অভিনয়ে প্রত্যাবর্তনের পর সারিকা আবারও জুটিবদ্ধ হলেন অপূর্বর সাথে।

রুবায়েত মাহমুদের পরিচালনায় হাসির নাটক ‘ফয়েল পেপারে প্রেম’-এ জুটিবদ্ধ হয়েছেন তারা। নাটকটির শুটিং প্রায় শেষের দিকে। রাজধানী ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকটির চিত্রায়ন হয়েছে। ঈদের অবসরে দর্শকরা নাটকটি দেখে নির্মল বিনোদন লাভ করবেন বলেই মনে করছেন এর সংশ্লিষ্টরা। নাটকটি ঈদুল আজহায় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে প্রচার হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *