সন্ত্রাসীদের মুখোমুখি হব আমরা : ফিলিপাইন প্রেসিডেন্ট

বিডি নিউজ ৬৪: ফিলিপাইন সন্ত্রাসীদের মুখোমুখি হয়ে তাদের প্রতিহত করবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে। ফিলিপাইনে সন্ত্রাসী হামলায় ১৪ জনের মৃত্যু ও ৭১ জনের বেশি আহত হওয়ার পর এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, আমি কোন জরুরি অবস্থা ঘোষণা করছি না। কারণ এটা পুলিশের কাজ। তারা সন্ত্রাসীদের খুঁজে বের করবে।

দুতের্তে আরো বলেন, রাষ্ট্রের বিভিন্ন স্থানে নিরাপত্তার জন্য পুলিশ রাস্তায় তল্লাশি চালাচ্ছে। এতে ভয় পাবার কিছু নেই। আমি কোন মৌলিক অধিকার নষ্টের জন্য এমন নির্দেশ দেইনি। বরং সন্ত্রাস নির্মূলের যে অঙ্গিকার নিয়ে আমি এসেছে তা পূরণের জন্যই করা হচ্ছে। ফিলিপাইনের স্থানীয় সময় শুক্রবার  রান ১০টায় রোক্সাস নামের একটি রাতের বাজারে বোমা বিস্ফোরণ হয়। এরপর থেকে দেশটির শহরে বিভিন্ন রাস্তায় হামলাকারীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

উল্লেখ্য, নব নির্বাচিত ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে নির্বাচনী প্রচারণার সময় সন্ত্রাস ও দুর্নীতি নির্মূলের অঙ্গীকার করেছিলেন। মে মাসে দেশের মাদক চোরাকারবারিদের দমন করার ঘোষণা দেন তিনি। সিএনএন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *