এবার গার্লফ্রেন্ডকে নিয়ে ছুটি কাটাতে গেলেন বোল্ট

বিডি নিউজ ৬৪: রিও অলিম্পিক শেষ হয়েছে তাও প্রায় ১৫ দিন। এতদিনে গার্লফ্রেন্ড কেসি বেনেটকে নিয়ে ছুটি কাটাতে বেরিয়ে পড়ার সময় হলো উসাইন বোল্টের। রিও, লন্ডনের উন্মাতাল পার্টি পেরিয়ে বোল্ট কদিন হলো দেশ জ্যামাইকায়। বিশ্ব ইতিহাসের দ্রুততম মানব আগে কখনো তার গার্লফ্রেন্ড কেসিকে নিয়ে এভাবে প্রকাশ্যে আসেননি। এবার এলেন। তাকে নিয়ে বেড়াতে গেলেন অজানায়।

কেসির তো আপসেট হওয়ার কথা ছিল! বোল্ট রিওতে ‘ট্রিপল ট্রিপল’ এর ইতিহাস গড়লেন। তিন অলিম্পিকে ঐতিহাসিক ৯ সোনা জিতলেন। তারপর রিওতে ৩০তম জন্মদিনের রাতে বিছানায় গেলেন এক ব্রাজিলিয়ান নারীকে নিয়ে। এরপর লন্ডনে ফিরে টানা এক সপ্তাহে অন্তত ২৯ নারী তার সাথে হোটেলে পার্টি করেছে। প্রতি রাতে নাইটক্লাব হয়ে সকালের দিকে সুন্দরীদের নিয়ে হোটেলে ফিরে আরো মজা করতেন বোল্ট। কিংবদন্তি স্প্রিন্টারের এই কীর্তি সাড়া ফেলে দেয়। সেই হাওয়া কি জ্যামাইকায় লাগেনি?

কেসি ২ বছর ধরে বোল্টের গার্লফ্রেন্ড। কিন্তু অলিম্পিকের আগেও তার নামটা রেখেছিলেন গোপনে। ২৬ বছরের কার্নিভাল গার্ল সেই কেসি কি বোল্টের এসব আচরণে রুষ্ঠ না? নাকি এসবকে জ্যামাইকান জীবন উপভোগের সংস্কৃতি হিসেবে মেনে নিয়েছেন। বোল্ট তাকে তার ফার্স্ট লেডি মানেন। বিয়েও করতে চান। সব মিলিয়ে তাহলে এটা কি সমঝোতার মতো কিছু?

কে জানে? সোশাল মিডিয়া স্ন্যাপচ্যাটে কেসি তার প্রোফাইলে একটি ছবি পোস্ট করলেন। সেখানে সুটকেসের ওপর পা। পাশে আরেক জোড়া পা। পুরুষ। কোথাও যাচ্ছেন। কিন্তু চেহারার ছবি নেই। ক্যাপশন ছিল ‘আউট’।

এরপর নিজের স্ন্যাপচ্যাট প্রোফাইলে বোল্ট দুটি পোস্ট দিলেন। তাতেই সব পরিস্কার। “হ্যাঁ, ছুটির মোডে। চুলটাও কাটানো দরকার।” বলে ক্যামেরাটা কেসির দিকে ঘোরান বোল্ট। কেসি হাসেন, হাত নাড়েন। বিমানবন্দরে পাশাপাশি বসে ভিডিওতে তারা। এরপর বোল্ট পোস্ট করলেন একটি ছবি। বিমানে তিনি ও কেসি বসে আছেন পাশাপাশি। উপভোগ করছেন বেশ। সেখানে ছবির ক্যাপশন, “এবার এটা শুরু হলো”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *