পরিণীতির কারণে অর্জুনের সঙ্গে কাজ করতে চাইছেন না সোনাক্ষী!

বিডি নিউজ ৬৪: মুবারকা ছবিতে অর্জুন কাপুরের সঙ্গে কাজ করতে রাজি হলেন না পরিণীতি চোপড়া ও সোনাক্ষী সিনহা। কেন? শোনা গেছে, এর পিছনে কোনও ব্যক্তিগত সমস্যা নেই। যা আছে, তা নিতান্তই পেশাগত।

অ্যানিস বাজ়মির পরবর্তী ছবি মুবারকায় অর্জুনের ডাবল রোল। তার উপর পরিচালক এই ছবির জন্য আগে থাকতেই একাধিক হিরোইনকে কাস্ট করে ফেলেছেন। তাঁরা হলে আথিয়া শেট্টি, ইলিয়েনা ডি ক্রুজ় ও অ্যামি জ্যাকসন। এরপর অফার যায় পরিণীতির কাছে। পরিণীতির মনে হয়েছিল, এত হিরোইন থাকার ফলে তাঁর চরিত্রটি ঠিক ফুটে উঠবে না। তাই তিনি অফার প্রত্যাখ্যান করেন। এরপর অফার যায় সোনাক্ষীর কাছে। তিনিও একই কারণে ছবির অফার ফিরিয়ে দেন তিনিও। মুবারকা ছবিতে অর্জুন কাপুরের সঙ্গে অভিনয় করছেন অনিল কাপুরও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *