ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় ১৬ বেসামরিক নিহত

বিডি নিউজ ৬৪: ইয়েমেন সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় অন্তত ১৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে দাবি করেছে ইয়েমেনের বিদ্রোহী নিয়ন্ত্রিত বার্তা সংস্থা। বুধবার দেশটির সাদা শহরে এই হামলা চালানো হয়।

বার্তা সংস্তা সাবা জানায়, আল সাহান শহরে হাউতি শিবিরে করা ওই হামলায় তিন পরিবারের সদস্য মারা যান। নিহতদের মাঝে শিশুও ছিল।

বিদ্রোহী সংগঠন হাউতির বিরুদ্ধেই মূলত বিমান হামলা চালায় সৌদি জোট। এদিকে ইয়েমেনের কর্তৃপক্ষ জানায়, সোমবার আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা ৭২ হয়েছে। ইতোমধ্যে এই হামলার দায়ভার স্বীকার করেছে জঙ্গি সংগঠন আইএস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *