স্যুইমিং পুলে গোপন ক্যামেরা, তোলা হত মহিলা সাঁতারুদের নগ্ন ছবি

বিডি নিউজ ৬৪: অলিম্পিক মিটতেই দক্ষিণ কোরিয়ার জলে ঝড়। স্যুইমিং পুলের ধারে গোপন ক্যামেরা লাগিয়ে রেখে মহিলা সাঁতারুদের বিভিন্ন মুহূর্তের ভিডিও ও ছবি তোলা হত। ক দিন আগে দেশের বেশ কয়েকজন মহিলা সাঁতারুর নগ্ন ছবি প্রকাশের পরই সন্দেহ জাগে। পরে দেখা যায় স্যুইমিং পুলের পাশেই লাগানো রয়েছে গোপন ক্যামেরা। যাতে ধরা পড়ছে মহিলা সাঁতারুদের গোপন নানা মুহূর্তের ছবি।
বিতর্কের জল গড়াতেই দক্ষিণ কোরিয়ার জাতীয় সাঁতার দলের ম্যানেজার পদত্যাগ করলেন। ২০১৩ সালের এই ঘটনায় রিও অলিম্পিকে যাওয়া বেশ কয়েকজন সাঁতারু জড়িত আছেন বলে সন্দেহ। জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে বেশ কয়েকজন তারকা খেলোয়াড়কে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *