এবার কিরগিজস্তানকে ১০-০ গোলে বিধ্বস্ত করেছে বাংলাদেশের মেয়েরা

বিডি নিউজ ৬৪: এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের মেয়েরা কিরগিজস্তানের বিপক্ষে জিতেছে ১০-০ গোলের বিশাল ব্যবধানে।

এই জয়ের সুবাদে আসরের মূল পর্বে খেলার সম্ভাবনা ভালোভাবেই জাগিয়ে তুলেছে তারা। পরের ম্যাচে চায়নিজ তাইপেকে হারালেই পরের পর্বে খেলা নিশ্চিত হয়ে যাবে তাদের।  বাংলাদেশ এর আগে প্রথম ম্যাচে ইরানকে ৩-০ গোলে এবং দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরকে ৫-০ গোলে হারিয়েছিল। পরের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ চায়নিজ তাইপেও এই আসরে দারুণ উজ্জ্বলতা ছড়াচ্ছে। তারা কিরগিজস্তানকে ৭-১, আরব আমিরাতকে ৫-০ ও সিঙ্গাপুরকে ৯-০ গোলে হারিয়েছে।   আগামী ৩ সেপ্টেম্বর চায়নিজ তাইপের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ৫ সেপ্টেম্বর আরব আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *