বিডি নিউজ ৬৪: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নালা থেকে মানসিক ভারসাম্যহীন এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তার নাম পরিচয় এখনো জানা যায়নি। মঙ্গলবার রাতে স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরের নালা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নেয়ামত উল্লাহ জানান, সোমবার রাতে একটি দুর্ঘটনার পর স্থানীয় লোকজন উদ্ধার করে ওই যুবককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। মানসিক ভারসাম্যহীন ওই যুবকের বয়স আনুমানিক ৩০/৩৫ হবে। মঙ্গলবার হাসপাতালের ভেতর নালা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। এসময় তার গায়ে কোন কাপড় ছিল না। মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে বলে জানান তিনি।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল