বিডি নিউজ ৬৪: প্রয়াত কবি শহীদ কাদরীর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছেছে। আজ বুধবার সকাল ১১টায় মরদেহ পৌঁছালে সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন পর্ব শুরু হয়। শ্রদ্ধা নিবেদন পর্ব শুরু করা হয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে। তারপর সর্বস্তরের জনগণ নিবেদন করা শুরু করেন। এর আগে শহীদ কাদরীর মরদেহ ঢাকায় আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ফ্লাইট (এমিরেটস) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
বিমানবন্দরে তাদের সঙ্গে কবির মরদেহ গ্রহণ করেন প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন ও বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল। প্রধানমন্ত্রীর কার্যালয়, সংস্কৃতি মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের প্রতিনিধিরাও সেখানে উপস্থিত ছিলেন।
শহীদ মিনারে সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। বাদ জোহর জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে শহীদ কাদরীকে দাফন করা হবে। বিষয়টি জানিয়েছেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মুহাম্মদ সামাদ।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল