ইসলামিক স্টেট গোষ্ঠীর মুখপাত্র নিহত

বিডি নিউজ ৬৪: ইসলামিক স্টেট গোষ্ঠীর অন্যতম গুরুত্বপূর্ণ নেতা ও মুখপাত্র আবু মুহাম্মদ আল-আদনানি নিহত হয়েছেন। আইএস’র সংবাদ সংস্থা আমাক নিউজ এজেন্সি বিষয়টি নিশ্চিত করেছে।

আমাক জানিয়েছে, সিরিয়ার আলেপ্পোতে সামরিক হামলা প্রতিরোধ করতে গিয়ে মারা যান আবু মুহাম্মদ। তবে তিনি বিমান হামলায় মারা গেছেন নাকি স্থল সেনাদের হামলায়- তা বিস্তারিত জানায়নি আমাক। কোন ব্যক্তি দ্বারা এককভাবে আইএস’র প্রতি আনুগত্য প্রকাশ করে পশ্চিমা বিশ্বসহ অন্যান্য দেশে যেসব হামলা হয়েছে বলা হয়ে থাকে এসব হামলার ডাক প্রথম তার কাছ থেকেই এসেছিল।

ইউরোপে বেশকয়েকটি হামলা সরাসরি আবু মুহাম্মদ  নিজেই পরিকল্পনা করেছেন বলে বলা হয়ে থাকে। মার্কিন পররাষ্ট্র দপ্তর আল-আদনানিকে আন্তর্জাতিক সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করেছে এবং তার সম্পর্কে তথ্যের বিনিময়ে ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছিল। বিবিসির নিরাপত্তাবিষয়ক সংবাদদাতা ফ্রাঙ্ক গার্ডনার বলেন, “আবু মুহাম্মদের মৃত্যুর বিষয়টি ওই অঞ্চলের ভবিষ্যতের জন্য এক বিশেষ গুরুত্ব বহন করে।”

ফ্রাঙ্ক গার্ডনার আরো বলেন, “আইএস এমন একটি সংগঠন যারা তাদের প্রচারণার ওপর খুবই নির্ভরশীল। আবু মুহাম্মদ একইসঙ্গে ইসলামিক স্টেট গোষ্ঠীর হয়ে বহির্বিশ্বে নানা অভিযান পরিচালনা এবং প্রচারণা দুটি দায়িত্বই পালন করতেন। মার্কিন সূত্র মতে, আদনানিই প্রথম কোনো বিদেশি যোদ্ধা যিনি ২০০৩ সালে ইরাকে মার্কিন সমর্থিত বাহিনীর বিরুদ্ধাচারণ করেছিল।

আবু মুহাম্মদের সর্বশেষ বার্তা শোনা যায় গত মে মাসে। সেখানে তিনি মুসলিমদের পশ্চিমা বিশ্বে আক্রমণ করতে আহ্বান জানিয়েছিলেন। সিরিয়ার উত্তরাঞ্চলে বানাশ শহরে ১৯৭৭ সালে আল-আদনানির জন্ম। এমন এক সময়ে তার মৃত্যু হলো যখন আইএস গোষ্ঠী সিরিয়া ও ইরাকে কুর্দিদের সঙ্গে কৌশলগত সমস্যার মোকাবিলা করছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *