‘আগে বেশ শক্ত দেখা গেলেও রায় শোনার পর নার্ভাস মনে হয়েছে’

বিডি নিউজ ৬৪: কাশিমপুর কারাগারে বন্দি যুদ্ধাপরাধী জামায়াত নেতা মীর কাসেম আলী তার রিভিউ আবেদন খারিজ হওয়ার খবর রেডিওতে শুনেছেন বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছে।
যুদ্ধাপরাধের দায়ে মীর কাসেমকে ট্রাইব‌্যুনালের দেওয়া মৃত‌্যুদণ্ডের রায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগও বহাল রাখায় তা পুনর্বিবেচনার আবেদন করেছিলেন একাত্তরের এই বদর নেতা। প্রধান বিচারপতির নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বেঞ্চ মঙ্গলবার তা খারিজ করে দেয়।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার মো. নাশির আহমেদ বলেন, কারাগারে বন্দিরা চাইলে এক ব‌্যান্ডের রেডিও রাখতে পারেন। সেই রেডিওতেই কাসেম সকালে রায়ের খবর জেনেছেন। আগে তাকে বেশ শক্ত দেখা গেলেও রায় শোনার পর অনেকটা নার্ভাস মনে হয়েছে।
তিনি বলেন, রায়ের অনুলিপি হাতে পেলে নিয়ম অনুযায়ী তারা আসামিকে তা পড়ে শোনাবেন। মীর কাসেমের কাছে জানতে চাওয়া হবে- তিনি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন কি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *