প্রযুক্তি প্রশ্নোত্তর : মোবাইল নেটওয়ার্ক সমস্যা, নিরাপদ পাসওয়ার্ডের উপায়

দুর্বল মোবাইল নেটওয়ার্ক

প্রশ্ন : আমার বাসায় মোবাইল ফোনের নেটওয়ার্ক পেতে সমস্যা হয় এ সমস্যার সমাধান কী?
উত্তর : সবার আগে আপনার মোবাইল ফোনটি ঠিক আছে কি না দেখতে হবে। মোবাইল ফোন যদি ঠিক থাকে এবং বাড়ির ভেতরে ঠিকঠাক নেটওয়ার্ক না পান তাহলে মোবাইল ফোন অপারেটরের সঙ্গে আলাপ করুন। এ এলাকায় তাদের কোনো নতুন টাওয়ার স্থাপনের পরিকল্পনা রয়েছে কি না, জেনে নিন। মোবাইল ফোন অপারেটররা প্রায়ই নেটওয়ার্ক সমস্যা সমাধানের জন্য বাড়তি ব্যবস্থা নেন। এক্ষেত্রে তাদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করুন। আর যদি তাদের এ ব্যবস্থায় আপনি সন্তুষ্ট না হন তাহলে নেটওয়ার্ক এক্সটেন্ডার ব্যবহার করতে পারেন। এটি আপনার বাড়ির মোবাইল নেটওয়ার্ক বাড়িয়ে দেবে। এছাড়া রয়েছে মোবাইল অ্যান্টিনা, যা বাড়াতে পারে মোবাইলের নেটওয়ার্ক।

হৃৎস্পন্দন মাপা
প্রশ্ন : আমি আমার হৃৎস্পন্দন স্বয়ংক্রিয়ভাবে মাপতে চাই কিন্তু ফিটনেস ট্র্যাকার পরতে চাই না। এর উপায় কী?
উত্তর : এজন্য আপনি Instant Heart Rate নামে একটি অ্যাপ ব্যবহার করতে পারেন। এ অ্যাপটি আপনার মোবাইলে ইনস্টল করা যাবে। এরপর আপনার মোবাইলের ক্যামেরার ওপর আঙুল রেখেই হার্ট রেট মাপতে পারবেন।
পাসওয়ার্ড সমস্যা
প্রশ্ন : আমি ভালো পাসওয়ার্ড চাই। এর উপায় জানাবেন কী?
উত্তর : পাসওয়ার্ড সঠিকভাবে নির্বাচন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যেই পাসওয়ার্ডই নেই না কেন তা নিরাপদ কি না, কিভাবে বুঝবেন? এজন্য ক্যাসপারস্কি ল্যাবের সিকিওর্ড পাসওয়ার্ড চেক ব্যবহার করতে পারেন। এছাড়া ভালো পাসওয়ার্ড নির্বাচনের একটি উপায় হতে পারে বাংলা শব্দকে ইংরেজি অক্ষরে লিখে নেওয়া। এছাড়া প্রত্যেক পাসওয়ার্ডে যেন অক্ষর, নম্বর ও চিহ্ন থাকে, তা নিশ্চিত করুন।
নতুন মেইল অ্যাকাউন্ট
প্রশ্ন : আমি আমার নতুন জিমেইল অ্যাকাউন্টে পুরনো ইমেইলগুলোর কপি সংরক্ষণ করতে চাই। এর কোনো উপায় আছে কি?
উত্তর : অবশ্যই এর উপায় আছে। এজন্য UpSafe নামে একটি সফটওয়্যার ব্যবহার করতে পারেন। এটি স্বয়ংক্রিয়ভাবে আপনার পুরনো অ্যাকাউন্ট থেকে নতুন অ্যাকাউন্টে মেইলগুলো ট্রান্সফার করে দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *