বিডি নিউজ ৬৪: গাজীপুরের ঢাকা-নরসিংদী রেললাইনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোরে কালীগঞ্জ উপজেলার বালিগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের আনুমানিক বয়স ৩৬ বছর।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আনুয়ারুল ইসলাম জানান, সকালে বালিগাঁও এলাকায় রেললাইনের পাশে ওই যুবকের ক্ষতবিক্ষত মরেদহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।
পরে সকাল ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের শরীরে কোনো জামা কাপড় ছিল না। নিহত যুবকের হাত, পা ও মাথাসহ শরীরের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন দেখা যায়। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল