বিডি নিউজ ৬৪: রংপুরে বিভিন্ন মামলার চার্জশিটভুক্ত দুই জামায়াতকর্মীসহ ৬০ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাত থেকে আজ সোমবার সকাল পর্যন্ত জেলার আট উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। রংপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি বি-সার্কেল) মো. সাইফুর রহমান জানান, জামায়াতের দুই কর্মীকে গঙ্গাচড়া ও পীরগাছা উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত সবাই আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি। দীর্ঘদিন ধরে পলাতক থাকার কারণে তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাদের বিরুদ্ধে নাশকতা, চুরি, ডাকাতি ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা ছিল। আজ সোমবার সকালে তাদের আদালতের মাধ্যমে রংপুর কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল