বিডি নিউজ ৬৪: আটলান্টিকের দক্ষিণ-পূর্বে অবস্থিত বারমুডায় গ্রীষ্মমণ্ডলীয় ঝড় গ্যাস্টন শক্তি সঞ্চয় করে শনিবার রাতে হারিকেনে রূপ নিয়েছে।
মার্কিন জাতীয় হারিকেন কেন্দ্র (এনএইচসি) একথা জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
মায়ামি ভিত্তিক এনএইচসি রোববার গ্রিনিচ মান সময় ০৩০০টায় জানায়, গ্যাস্টন ঘন্টায় সর্বোচ্চ ৮৫ মাইল বেগে প্রবাহিত হচ্ছিল।
গ্যাস্টন চলতি আটলান্টিক মৌসুমের তৃতীয় হারিকেন। বৃহস্পতিবার এটি হারিকেনে রূপ নেয়। তবে শিগগিরই দুর্বল হয়ে এটি গ্রীষ্মম-লীয় ঝড়ে পরিণত হয়।
গ্যাস্টন চলতি আটলান্টিক মৌসুমের তৃতীয় হারিকেন। বৃহস্পতিবার এটি হারিকেনে রূপ নেয়। তবে শিগগিরই দুর্বল হয়ে এটি গ্রীষ্মম-লীয় ঝড়ে পরিণত হয়।
গ্যাস্টনের কেন্দ্রটি বারমুডা থেকে ৬৫৫ মাইল পূর্ব-দক্ষিণপূর্বে অবস্থান করছিল। এটি ঘন্টায় ৮ মাইল বেগে উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছিল।
সোমবার হারিকেনটি উত্তর দিকে যাবে বলে পূর্বাভাসে বলা হয়েছে। এনএইচসি উপকূলে একটি পর্যবেক্ষণ বা সতর্কতা জারি করেছে। এর মধ্যদিয়ে সতর্ক করা হয়েছে যে আগামী ৪৮ ঘন্টার মধ্যে গ্যাস্টন আরো শক্তি সঞ্চয় করতে পারে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল