সিরিয়ায় তুরস্কের বিমান হামলায় ২০ বেসামরিক লোক নিহত

বিডি নিউজ ৬৪: সিরিয়ায় রবিবার তুরস্কের কামানের গোলা বর্ষণ ও বিমান হামলায় অন্তত ২০ বেসামরিক লোক নিহত হয়েছে। এই নিয়ে তুরস্ক ইসলামিক স্টেট ও কুর্দি মিলিশিয়ার বিরুদ্ধে পঞ্চম দিন আক্রমণ চালাল। সিরিয়ার একটি পর্যবেক্ষণ সংস্থা এ কথা জানিয়েছে।

যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এর রামি আব্দেল রহমান বলেন, ‘জেব আল-কুসা গ্রামে রবিবার সকালে তুরস্কের কামানের গোলা বর্ষণ ও বিমান হামলায় অন্তত ২০ বেসামরিক লোক নিহত ও অপর ৫০ জন আহত হয়েছেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *