জানা গেল নার্গিস ফাকরির ভারত ত্যাগের কারণ

বিডি নিউজ ৬৪: সর্বশেষ সিনেমা ‘হাউসফুল ৩’ হিট হওয়ার পরও বলিউডে গুঞ্জন ওঠে নার্গিস ফাকরি নাকি পাকাপাকিভাবে ভারত ছাড়ছেন। তার আপকামিং মুভি ‘বাঞ্জো’ মুক্তির অপেক্ষায়। তিলে তিলে গড়ে তোলা ক্যারিয়ার হঠাৎ করে থামিয়ে দেওয়ায় অবাক হন সবাই। শুরু হয় কারণ খোঁজা।

গুঞ্জন উঠে বয়ফ্রেন্ড উদয় চোপড়ার সঙ্গে ছাড়াছাড়ি হওয়াতেই নাকি দুঃখে দেশ ছাড়েন তিনি। আবার কারো কারো মতে হলিউডে অভিনয় করতে গিয়েই বলিউডকে বিদায় জানিয়েছেন নার্গিস। এসব কানাঘুষার মধ্যে হঠাৎই আবার নার্গিসের ফিরে আসার খবর পাওয়া যায়। কিন্তু কী কারণে তিনি ভারত ছেড়েছিলেন?

এবার জবাবটা দিলেন খোদ নার্গিস। সম্প্রতি এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে নার্গিস জানান, ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। চিকিৎসার জন্যই তার আমেরিকা যাত্রা। নার্গিস বলেন, “আমার আর্সেনিক আর লেড পয়জনিং ধরা পড়েছিল। মারাত্মক অসুস্থ হয়ে পড়েছিলাম। এমনকী ডাক্তার আমার রিপোর্ট দেখে অবাক হয়ে গিয়েছিলেন।”

কিন্তু এটা এমন কঠিন পর্যায়ে কীভাবে পৌঁছাল? নার্গিস জানান, তিনি আয়ুর্বেদ নিয়ে পড়াশোনা করেছিলেন। সেই সূত্র ধরেই নিজে নিজে ডাক্তারি শুরু করেছিলেন। আপাতত পুরোপুরি ফিট ৩৬ বছর বয়সী এই নায়িকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *