বোল্টকে নিয়ন্ত্রণে থাকতে বললেন গার্লফ্রেন্ড কেসি

উসাইন বোল্টের লাগাম টেনে ধরার কেউ নেই! একেবারেই কি কেউ নেই? জ্যামাইকায় আছেন তার গার্লফ্রেন্ড কেসি বেনেট। যদিও রিও অলিম্পিকে ইতিহাস গড়ে লন্ডনে এসে পার্টিতে মজেছেন বোল্ট। নাইটআউট আর নারীতে মজে আছেন। গার্লফ্রেন্ড তবু নিরব। শেষে সেই নিরবতা ভেঙে বোল্টকে ‘আত্ম নিয়ন্ত্রণ’ করতে বললেন কেসি।

শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত আবার পার্টিতে মেতেছিলেন জ্যামাইকান বিদ্যুৎ বোল্ট। তার আগে রিওতে রেখে এসেছেন সেখানকার ২০ বছরের এক তরুণীকে শয্যাসঙ্গিনী করার ছবি। এসব তো আর স্বাভাবিক ভাবে নেওয়ার কথা নয় কেসির। গেলো দুই বছর ধরে তিনি বোল্টের প্রেমিকা। বোল্টের বোন বলেন, এই জুটির বিয়ের কথা আছে। বোল্ট তাকে বলেন তার ‘ফার্স্ট লেডি’। তো বোল্টের এই উদ্দাম জীবনের রাশ টেনে ধরার জন্যই হয়তো অবশেষে টুইটারে বার্তা পাঠালেন কেসি। তার স্ট্যাটাস ‘আত্ম-নিয়ন্ত্রণ’। একজন রি-টুইটে জানালেন সেই নিয়ন্ত্রণ কি কেসি বেনেটের মতো? ২৬ বছরের কেসির পাল্টা জবাব, ‘সহজ না’।

বৃহস্পতিবার খবর মেলেনি। কিন্তু শুক্রবার আবার বেরিয়ে পড়লেন ৩০ বছরের বোল্ট। বিশ্ব ইতিহাসের সেরা স্প্রিন্টার এবার একটি রেস্টুরেন্টে গেলেন ডিনার করতে। সেখান থেকে নাইট ক্লাবে। এবং ওখানে পার্টি শেষ করে আফটার পার্টি করতে অন্তত ৬ সুন্দরী নারীকে নিয়ে বোল্ট ফেরেন তার হোটেল রুমে।

এবার হোটেল রুমে নাকি একটি প্রতিযোগিতার ব্যবস্থা করেছিলেন ৯টি অলিম্পিক সোনা জেতা বোল্ট! তার সাথে কয়েকজন বন্ধুই ছিল। বোল্ট নারীদের বললেন কে কার চেয়ে বেশি সুন্দর তা প্রমাণ করতে। সেই পরীক্ষার পর এক নারীর জিজ্ঞাসা, ‘কে বেশি সুন্দর?’। বোল্টের জবাব, “সবাই সোনা জিতেছে। কেউ হারেনি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *