ধামরাইয়ে বাস খাদে পড়ে শিশু নিহত

বিডি নিউজ ৬৪: সাভারের ধামরাইয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে লিপি নামে এক বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ২৫ জন। শনিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইর জয়পুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ধামরাই থানার পরিদর্শক (তদন্ত) দিপক চন্দ সাহা জানান। লিপির বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানতে পারেনি পুলিশ।

পরিদর্শক দিপক বলেন, সাতক্ষীরা থেকে ঢাকায় যাওয়ার পথে সোহাগ পরিবহনের একটি বাসকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এ সময় বাসটি রাস্তার পাশের একটি খাদের পানিতে পড়লে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *